1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিএম কলেজে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিএম কলেজে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্লাশ চলাকালীন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে পাঠদান চলাকালীন সময়ে শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সাথে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন ও ইভটিজিং নিষিদ্ধ বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু পুরো ক্যাম্পাস সিসিটিভি (ক্যামেরার) আওতাধীন সেহেতু উক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে। যদি অভিযুক্ত অত্র কলেজের শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার কলেজ কর্তৃপক্ষ নিবে না।

এ বিষয়ে কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএম কলেজে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বহিরাগতদের আনাগোনা, মাদকসেবন এবং ইভটিজিং বেড়েই চলছে। ফলে কলজের মান ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারেন এর জন্য ইভটিজিং এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে এই আইন জারি করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ