1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার আর নেই। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার আর নেই।

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে

মোল্লা আজিজুল বরিশাল ব্যুরোঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি মোঃ মুরাদ হোসেন সিকদারের পিতা ও মৃত্যু হোচেন উদ্দিন শিকারের ছেলে রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলা কৃষক লীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার (৯৩) বার্ধক্যজনিত কারনে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ছোট বাশাইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল এগারটায় বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাস্ট্রীয় মার্যাদা প্রদান ও মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।আব্দুর রশিদ সিকদারের মৃত্যুতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সহযোগী সংঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ