1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের জমি দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের জমি দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃ কাওছার হোসেন, বরিশাল প্রতিনিধিঃ উজিরপুরে আদালতের নির্দেশে প্রকৃত ভূমি মালিকদের দখল বুঝিয়ে দিলেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে.এম ইশমাম, জেলা নাজির এসএম হেদায়েতুল নবী জাকির, উজিরপুর মডেল থানার এসআই ওসমান,অহেদুজ্জামান ও মহিলা পুলিশ সদস্যের টিম। উল্লেখ্য উজিরপুর মৌজায় সৃজিত ১৬১৩ নং খতিয়ানের ৮২৫ নং দাগে মোট জমি ৩০ শতাংশ। উক্ত জমি নিয়ে বরিশাল যুগ্ম জেলা জজ ২য় আদালতে ৩০/২০২০নং মামলায় সলে সুত্রে চুরান্ত ডিগ্রি মূলে জমি প্রাপ্ত হন মুহাম্মদ মহসিন মিয়া লিটন গংরা। পরে বরিশাল মোকাম উজিরপুর সিনিয়র সহকারী জজ আদালতে ১৩৪/২০২১নং বন্টন মামলা দায়ের করেন মুহাম্মদ মহসিন মিয়া লিটন। সে মামলায় বিবাদী ছিলেন বড় ভাইয়ের স্ত্রী সেতারা বেগম গংরা। ১৫/৩/২০২২ তারিখ ডিগ্রিজারী মামলায় আদেশ হয়। পরবর্তীতে বন্টন মামলায় ১/১/২০২৪ তারিখ বাদী ও বিবাদীদের দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে ২৪ জানুয়ারি বুধবার বাদী পক্ষ মুহাম্মদ মহসিন মিয়া লিটনকে ১৫ শতাংশ এবং বিবাদী সেতারা বেগম গংদের মাঝে ১৫ শতাংশ জমি শান্তিপূর্ণ ভাবে দখল বুঝিয়ে দেন এ্যাডভোকেট কমিশনার মোঃ তৌহিদুর রহমান সোহেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ