1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তজুমদ্দিনে ৩০০ শীতার্ত পেলেন নাওয়াল চৌধুরী উপহার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর মানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন, খাদ্য গোডাউন ও হাসপাতাল পরিদর্শন উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদক সেবনকারী ও সন্ত্রাসীদের আতঙ্কে প্রবাসীর দুই পরিবার বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তজুমদ্দিনে ৩০০ শীতার্ত পেলেন নাওয়াল চৌধুরী উপহার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৮০১ 0 বার সংবাদি দেখেছে

জিহাদুল ইসলাম রাফি,তজুমদ্দিন প্রতিনিধি।ভোলার তজুমদ্দিনের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় চাঁদপুর ইউনিয়নের বাড়িকান্দি ও ডাইয়ারপাড়ের প্রায় ৩শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা লালমোহন তজুমদ্দিনের কোনো মানুষ যেনো এই শীতে কষ্ট করতে না হয় সেই লক্ষ্যে আমার সন্তান ইসরাক চৌধুরী নাওয়াল আপনাদের মাঝে এসব শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়েছে। আপনাদের পাশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার বিগত দিনে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ বলেন, তরুণ সমাজসেবক ইসরাক চৌধুরী নাওয়াল আমার ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ যেভাবে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ বাস্তবায়ন করছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবে আমরা সবাই এক হয়ে কাজ করলে দেশ একদিন সত্যিকারে সোনার বাংলায় রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত, কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ