1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি: জীবিত উদ্ধার ৫, বাবা-ছেলে নিখোঁজ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেঘনায় পণ্যবাহী ট্রলারডুবি: জীবিত উদ্ধার ৫, বাবা-ছেলে নিখোঁজ

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩০৮ 0 বার সংবাদি দেখেছে

ভোলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন বাবা-ছেলেসহ দুইজন। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন- ট্রলার মালিক রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরদার (৩০)।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোলার মনপুরা উপজেলা থেকে একটি ট্রলার ভাঙারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে পাশে থাকা জেলের ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজ সরদার (২৭), রুবেল খা (২৬), মো. ফারুক (৪০), মো. শাকিল (২২), মো. রাসেল (৩০) তারা সবাই বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত, যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। তবে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ