1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আগুনে পুড়ে ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আগুনে পুড়ে ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে ৮০ বছরের বৃদ্ধা কেরোসিনের কুপি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে কুপির আগুন ঘরে লাগে এবং ওই আগুন বৃদ্ধার গায়ে লেগে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ও অভিযোগ পাওয়া গেছে । পুড়ে যাওয়া বৃদ্ধাকে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। ২১ জানুয়ারি রবিবার রাত্র ৯ টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় নিত্য নন্দী গ্রামের মৃত – মো: কালু হাওলাদারের স্ত্রী চানবরু (৮০) তার বসতঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে কুপির আগুন তার কাঠ ও টিন দিয়ে তৈরী বসত ঘরে ছড়িয়ে পড়ে। তিনি বসত ঘরে একা ছিলেন এবং ডাক চিৎকার স্থানীয় লোকজন ছুটে এসে চানবরুকে উদ্ধার করে বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন উক্ত বসত ঘরের আগুন নিয়ন্ত্রণ করেন । নিহতের নাতি আব্দুর রহিম হাওলাদার সংবাদ কর্মীদের জানান আমার দাদি একাই ওই বাড়িতে ছিলেন রাতে কুপি জ্বালিয়ে ঘুমিয়ে থাকায় কুপির আগুনেই আগুনে সূত্রপাত হয়েছে । ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনাস্থান পরিদর্শন করে সত্যতা স্বীকার করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ