1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: মেসে নিজ কক্ষে মিলেছে বৃষ্টি সরকার (২২) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে সহপাঠীরা দেখতে পায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন বৃষ্টি।

এসময় তারা কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

মৃত ছাত্রী বৃষ্টি সাতক্ষীরার বাসিন্দা মধুসূদন সরকারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ৬ষ্ঠ তলার মেসের বাসিন্দা ছিলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন,ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা)  ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে এসেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এমন একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। প্রশাসন বিষয়টি দেখছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। বিশ্ববিদ্যালয় ১০ হাজার শিক্ষার্থীর একটি পরিবার। আমরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সেলিং করে থাকি। তারপরেও এমন একটি ঘটনা সত্যি দুঃখজনক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ