1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় ভাসছে মেট্রো পুলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় ভাসছে মেট্রো পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীতে যানজট নিরসন ও অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৯ নং ওয়ার্ড নতুন বাজার থেকে মরক খোলা পোল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পিআই (পেট্রোল ইন্সপেক্টর) মো. মামুন।

জানা যায়, রাস্তার ফুটপাত দখল করে ভাসমান দোকনপাট বসানোর কারণে পথচারিদের চলাচল ও বিভিন্ন সময় রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর নতুন বাজার থেকে মরকখোলার পোল পর্যন্ত বগুড়া পুলিশ ফাঁড়ি অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফুটপাত দখল করে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।

নতুনবাজারের মামুন নামে এক পথচারী জানান, বরিশাল পুলিশের পক্ষ থেকে এটি একটি ভালো পদক্ষেপ নেয়া হয়েছে। এভাবে ফুটপাট দখল করে দোকান বসানোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এছাড়া নগরীতে যানজটও বাড়ছে।বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম রাজিব জানান, ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

এছাড়া সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাদের এই ভোগান্তি দূর করতেই এই অভিযান।তিনি আরো বলেন, সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন সেজন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব সময় তাদের পাশে আছেন। যানজট নিরসনে ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ