1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
তজুমদ্দিনে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক, অবৈধ জাল জব্দ। - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

তজুমদ্দিনে মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ জেলে আটক, অবৈধ জাল জব্দ।

  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ 0 বার সংবাদি দেখেছে

জিহাদুল ইসলাম রাফি,তজুমদ্দিন প্রতিনিধি।ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তর অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করেছে। এসময় ৭ জেলে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার জনাব মো: আল আমিন জানান, ১৬ জানুয়ারি বিকালে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ৫ টি মশারী জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল সন্ধ্যায় শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। অভিযানের সময় একটি নৌকা ও ০৭ জন জেলেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শুভ দেবনাথ স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ জনকে অপ্রাপ্ত বয়স্ক বিবেচনা করে মুচলেকা দেয়া হয়। নৌকা টি হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ