1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান মেনন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান মেনন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরী করছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই। আমরা তাদের কাছে কাপড় বিক্রি করতে চাই। তারা আমাদের কাপড় কিনুক। আমরা তো বৈরী সম্পর্ক করছি না। তারা এখানে এসে আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে! তারা তাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাক। ট্রাম্প সাহেবকে (ডোনাল্ড ট্রাম্প) আগে সামলাক। তারপর আমাদের নির্বাচন নিয়ে কথা বলুক।

মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন। গত ৭ জানুয়ারি নির্বাচিত হওয়ার পর এই প্রথম বরিশালের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মার্কিন সরকার ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেনি বরং স্বীকার করে নিয়েছে মন্তব্য করে মেনন এমপি বলেন, শিগগিরই মার্কিন সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে করি না।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে মেনন বলেন, নির্বাচনকে অবাধ করার জন্য কখনোই তাদের হস্তক্ষেপ ছিলো না। রেজিম চেঞ্জ করা ছিলো তাদের লক্ষ্য। রেজিম চেঞ্জ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিলো। দে ফেইলড। বাংলাদেশি পিপল তাদের কারেক্টলি জবাব দিয়েছে।

বিএনপি-জামায়াতের বিষয়ে মেনন বলেন, দেশের অভ্যন্তরে মাটিতে শুয়ে পড়ে বলছে তারা মাটিতে পড়েনি। তারা এখন অক্ষমের প্রলাপ করছে। জনগণের কাছে বিএনপি জামায়াত পরাজিত হয়েছে।

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ