1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানকে কুপিয়ে টাকা ছিনতাই - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানকে কুপিয়ে টাকা ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে । আহত সূত্রে জানা যায় উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের নরসিংহা গ্রামের মো: ইসমাইল খানের ছেলে মো: আরিফ খান (২৬) প্রাণ কোম্পানির বিস্কুট, চানাচুর, চিপস ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত রয়েছেন । প্রতিদিন উজিরপুরে বিভিন্ন এলাকায় অটো ভ্যানে করে হাট-বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিস্কুট, চানাচুর, চিপস ডেলিভারি দিয়ে টাকা নিয়ে থাকেন। ধামুরা টেম্পু স্টান্ডে ডেলিভারি দিয়ে পূর্ব পার থেকে ব্রিজ পার হয়ে পশ্চিম পাড়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের সাথে ব্রিজের উপর আসলে ওভারটেক করার সময় দুই জনার মধ্যে বাক ভিতন্ডা হয়। ব্রিজের পাশাপাশি দুইটি ভ্যান ওভারটেক করা যায় না । দুই জনার মধ্যে বাক – বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের মাথার পিছনে রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসাধীন রয়েছে । আহত আরিফ খান জানান বামরাইল ইউনিয়নের বোহরকাঠি গ্রামের সত্তারের পুত্র অটো ভ্যান চালক সবুজ (৩৫) সাথে ব্রিজের ওঠা নিয়ে আমার সাথে বাক – বিতন্ডার একপর্যায় আমাকে আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে আমার সাথে থাকা আনুমানিক ৪০ হাজার টাকার মতো ছিনিয়ে নিয়ে যায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগের প্রস্তুতি চলছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ