1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রোজায় ব্যবহৃত ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রোজায় ব্যবহৃত ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

পবিত্র রমজান উপলক্ষ্যে খেজুর, চিনি, তেল, ছোলাসহ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রমজান মাসে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সুযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

যে আট ধরনের পণ্যের ওপর এ সুযোগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর।

নির্দেশনায় বলা হয়, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়ে খোলা এলসির বেলায় প্রযোজ্য হবে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সে জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ