1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ 0 বার সংবাদি দেখেছে

আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডার সাঁতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। এই সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেন সমন্বয়ক নাজমুল হাসান।

তিনি বলেন, আয়ানের এই অপমৃত্যুর মাধ্যমে আমাদের চিকিৎসাব্যবস্থার দৈন্যতা প্রকাশ পেয়েছে। আয়ানের জায়গায় আজকে আমি, আপনি, আমাদের পরিবারের যে কেউ থাকতে পারত। দেশের এই দৈন্য চিকিৎসার বিরুদ্ধে তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।

নাজমুল হাসান বলেন, ভুল চিকিৎসার জন্য ইডেন কলেজের আমাদের এক বোন ও তার বাচ্চা গত বছর সেন্ট্রাল হাসপাতালে মৃত্যু হয়। সে ঘটনার কাঙ্ক্ষিত কোনো বিচার আমরা পাইনি।

মানববন্ধনে শিশু আয়ানের চাচা মো. মানিক বলেন, আয়ানকে হারিয়ে আমাদের বুক যেভাবে খালি হয়েছে আর কারও যেন না হয়। আমরা ধারণা করেছিলাম আয়ানের মৃত্যু আরও আগেই হয়েছে কিন্তু তারা সেটা প্রকাশ করেনি। ৭ জানুয়ারি নির্বাচনের দিন তারা সেটা প্রকাশ করে যাতে ঘটনা ধামাচাপা দেওয়া যায়। এর পর তারা আমাদের ৬ লাখ টাকার বিল ধরিয়ে দেয়।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর সকালে বাড্ডার মাদানী অ্যাভিনিউ এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আয়ানকে সুন্নতে খৎনা করাতে নিয়ে যায় তার পরিবার। ওই দিনই সকালে ডাক্তারদের পরামর্শে আয়ানকে অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আয়ানের জ্ঞান না ফেরায় তার বাবা জোর করে অপারেশন রুমে ঢুকে দেখেন আয়ানকে সিপিআর (কৃত্তিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) দেওয়া হচ্ছে। আর বুকের দুই পাশে দুটা ছিদ্র করা এবং বুকের ভেতরে পাইপ ঢুকানো। এর পর আয়ানের অবস্থা আরও গুরুতর হয়। তাৎক্ষণিক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িতে করেই গুলশান-২ এ ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্টে নেওয়া হয়। ৮ দিন লাইফসাপোর্টে থাকার পর রোববার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশান ২-এ ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। এর পর রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দাফন করা হয় পাঁচ বছরের আয়ানকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ