1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মাছ বাজারে চাদাবাজি করতে গিয়ে গনধোলাইর শিকার কথিত ছাত্রলীগ নেতা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযান: ট্রলারসহ ৬০০ কেজি অবৈধ মাছ জব্দ বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব উজিরপুরের ওটরা গ্রামে ওয়াইফাই লাইন বন্ধ করায় নারীর উপর হামলা কাউনিয়া থানার অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ ঈদকে সামনে রেখে ভোলায় জাল নোটসহ ব্যবসায়ী গ্রেফতার বরিশাল কিডস ক্যাম্পাসে বিশেষ স্বাস্থ্য সেবা সেমিনার অনুষ্ঠিত উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মাছ বাজারে চাদাবাজি করতে গিয়ে গনধোলাইর শিকার কথিত ছাত্রলীগ নেতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ-বরিশাল সদর লাগোয়া ৩নং চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে চাঁদা আদায় করতে গিয়ে দলবলসহ গন ধোলায় খেলেন কথিত আওয়ামীলীগ নেতা মিলনসহ বেশ কয়েকজন।তালতলী বাজারে প্রতিদিনের মত আজ মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ীরা মাছের বাজারে মাছ বিক্রীর উদ্যেশে গেলে মিলনসহ তারদল বলে থাকা নিপু,ইমরান,সজিব,নাহিদ শামীম,সাগরসহ আরো দশ থেকে পনের জন সেখানে উপস্থিত হয়। মাছ ব্যবসায়ীদের উদ্দ্যেশ্য করে বলে যে আজ থেকে চাঁদা না দিলে এখানে মাছ বিক্রি বন্ধ থাকবে।
বাজারে উপস্থিত হয়ে সাগর সহ বেশ কয়েকজন রাস্তার হলুদ অটো চালকদের ডেকে বলে এখান থেকে নিয়ে শহরের কোন বাজারে যেতে হলে প্রতি ট্রীপ তাদেরকে পাঁচশত টাকা করে দিতে হবে।
সেখানে থাকে হারুন নামে অটো ড্রাইভার বলেন আমি মাছ নিয়ে পোর্ট রোডের বাজারে যাওয়ার জন্য রওয়ানা দিলে সাগর আমার পথরোধ করে দাঁড়ায় এবং আমার কাছে পাঁচশত টাকা চাঁদা দাবী করে জোর করে পাঁচশত টাকা নিয়ে যায়।অনন্য অটো ড্রাইভারের উদ্দ্যেশ্য করে বলতে থাকা এখান থেকে মাছ নিয়ে শহরে গেলে টাকা দিতে হবে।
আরেক মাছ ব্যাবসায়ী আকিব জানান যে আমি আমার পুকুরের মাছ নিয়ে বিক্রীর উদ্দ্যেশ্যে বাজারে আসলে আমার অটোর পথরোধ করে সাগর দাঁড়িয়ে টাকা দাবি করে বলে যে টাকা না দিলে বাজারে মাছ বিক্রী করতে দিবে না।
নাম প্রকাশ করার না শর্তে জানান যে মাছ সরকারী জমিতে আমরা মাছ বিক্রী করি কাউকে চাঁদা দিব না। মাছ ব্যাবসায়ী যখন আমরা জখন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের উপর চড়াও হয়।মাছ বিক্রি বন্ধ করে দেয় সবাই মিলে ধাওয়া দিয়ে তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গণধোলাই দিয়ে ফেলে রাখে।পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় মিলনকে শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আ’লীগ নেতা নিরব হোসেন টুটুলের লোকেরা বাজারটি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় মঙ্গলবার খুব সকালে সিটি মেয়র খোকনপন্থী ওয়াশিম দেওয়ানের অনুসারী কাজিবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা কথিত ছাত্রলীগ নেতা মিলনকে ভাড়া করে নিয়ে আসে। সকাল ৭টার দিকে মিরাজ, কালু এবং নিজাম কথিত ছাত্রলীগ নেতা মিলনকে নিয়ে বাজারে এক ধরনের ত্রাস সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ করে দেয়। এমনকি মিলন হারুন নামের এক ব্যক্তির অটোরিকশা থামিয়ে তার কাছ থেকে জোরপূর্বক ৫০০ টাকা নিয়ে যায়। মূলত এর পরপরই সংক্ষুব্ধ হয়ে ওঠেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা এবং মিলনসহ চাঁদাবাজদের ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে কালু মিরাজদের আগন্তত গুন্ডাবাহিনী যে যার মতো করে দৌড়ে পালিয়ে যায়।
এই সম্পর্কে মিলনের কোনো বক্তব্য না পাওয়া গেলেও যুবলীগ নেতা ওয়াশিম দেওয়ান বলছেন, তালতলী বাজারে যারা অঘটন ঘটিয়েছেন, তারা সকলে আমাদের দলীয় লোক হলেও এখানে কোনো রাজনৈতিক বিষয় নিহিত নেই। তবে শহর ছাত্রলীগ নেতা দাবিদার মিলন কেনো সাদিক অনুসারীদের হয়ে সদর উপজেলার বিস্তীর্ণ জনপদে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলেন- এমন প্রশ্নে কোনো সদুত্তোর দেননি যুবলীগ নেতা ওয়াশিম। ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদোহা আবিদের বক্তব্যও অনুরুপ, তিনি জানিয়েছেন, পুরো বাজারটিতে তার ওয়ার্ডের বেশি লোকজন ব্যবসা করেন।
কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার সকালে কিছুটা ঝামেলা হয়েছিল। তবে কোনো পক্ষ অভিযোগ করেনি। পরবর্তীতে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ