1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জ থানার ওসি'র বিরুদ্ধে তিন প্রার্থীর সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জ থানার ওসি’র বিরুদ্ধে তিন প্রার্থীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তিন প্রার্থী। বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র তরমুজ প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন অব. মো. কামরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাকেরগঞ্জ থানার ওসি স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ সামসুল আলমের পক্ষে কাজ করে। সে এক সময় বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার হিসেবে ছিলেন। তাই বাকেরগঞ্জ উপজেলার লোকজনের সাথে সখ্যতা রয়েছে। গত ৩০ ডিসেম্বর ট্রাক প্রতীকের লোকজন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর মৃধাকে আহত করেছে। এ অভিযোগ দেয়ার পরেও আসামীদের গ্রেপ্তার করেনি। নৌকা প্রতীকের অফিসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেনি। স্বতন্ত্র ট্রাক প্রতীকের লোকজন নৌকা, ঈগল, রকেট ও তরমুজ প্রতীকের প্রার্থীর কর্মীদের হুমকি দিচ্ছে। ওসির কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়ে রিটানিং কর্মকর্তার কাছেও আবেদন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহবাজ মিঞা ও রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর উপস্থিত ছিলেন। এ বিষয়ে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার জানান, কোন পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ