1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সালাউদ্দিন রিপন'র জনসভায় জনতার ঢ্ল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সালাউদ্দিন রিপন’র জনসভায় জনতার ঢ্ল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের নির্বাচনী সভায় যোগ দেওয়ায় এ আসনে জমে উঠেছে নৌকা ও ট্রাক প্রতিকের নির্বাচনি লড়াই। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকালে নগরীর বিএম স্কুল মাঠে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় সালাউদ্দিন রিপনকে সমর্থন দিয়ে ট্রাকের মঞ্চে উপস্থি হন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব উদ্দিন বীর বিক্রমসহ জেলা ও মহানগরের শ্রমিকলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বর্তমান সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলরা। বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য মজিবর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। এসময় মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম মহিলা ভোটারদের উর্দেশ্যে বলেন আগামী ৭ই জানুয়ারী কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনকে নির্বাচিত করার মাধ্যমে জাতীর জনকের কণ্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। এসময় তিনি আরো বলেন এই রিপন বেশ কয়েক বছর ধরে বরিশাল সদর ৫ আসনের মা-বোন সহ সাধারন ও নিন্মমধ্য বিত্ত অসহায় পরিবারের সহযোগীতা করাসহ সব সময় তাদের সার্বিক খোঁজ খবর নিতেন যা অন্য কেহ করেন নাই। তাই আপনারা কোন ভয়ভীতি ছাড়াই নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে সালাউদ্দিন রিপনকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবেন। নির্বাচনী সভায় সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন- আমাকে নির্বাচিত করা হলে আগামী দিন হবে তারুণ্যের বরিশাল, এই বরিশালে কোন বহিরাগতদের স্থান হবে না।

নির্বাচনী সভা শুরুর পূর্বে বরিশাল মহানগরের ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারন সদস্যরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থল বিএমস্কুল মাঠে হাজির হন।
নির্বাচী সভায় আরও উপস্থিত হন আওয়ামী লীগ নেতা আরেফিন মোল্লা, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন, কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, কাউন্সিলর মুন্না, মহানগর মৎস্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, বরিশাল মহানগর শ্রমিক লীগ সভাপতি বাবু পরিমল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রইস আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, মহিলা লীগ নেত্রী নিগার সুলতানা হনুফা, সাবেক কাউন্সিলর গায়েত্রী সরকার পাখিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ