1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমৃত্যু পর্যন্ত জনসেবা করতে চাই- মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে “ষ্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভেশন আইডিয়া সোকেজিং প্রোগ্রাম” অনুষ্ঠিত মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার অনিয়মের তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বসিক উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জিলা স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সহায়তা প্রদান পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি, প্রায় ৭০ হাজার টাকার নারিকেল ও কাঁঠাল লুট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন মেহেন্দিগঞ্জ দধি ঘরকে জরিমানা উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমৃত্যু পর্যন্ত জনসেবা করতে চাই- মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ “সুখে দুঃখে যাকে পাই, সে আমাদের চুন্নু ভাই’ ‘চুন্নু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ ‘সাত তারিখে কেন্দ্রে যান, ট্রাক মার্কায় ভোট দেন’ ‘ উন্নয়নের সুযোগ দিন, ট্রাক মার্কায় ভোট দিন” সহস্রাধিক জনগণের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ‘আউলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ’ সংলগ্ন এলাকার আকাশ-বাতাস। ৩ জানুয়ারী বুধবার বিকেলে বরিশাল-৬ আসনের ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নুর উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। রঙ্গশ্রী ইউনিয়ন বাসিন্দাদের আয়োজিত এ উঠান বৈঠকে চারদিক থেকে প্রায় দু’ ডজন মিছিল নিয়ে আসে স্থানীয় জনগণ।

উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি জনগনের সেবা করে যাবো। এখানে এসে আমার আশা নয়, বিশ্বাস হল- আগামী সাত তারিখে আপনার ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি সব-সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত জনগণের কাছে এটা আমার ওয়াদা। জনগণের সেবার মধ্যেই নিজের অস্তিত্ব বিলীন করতে চাই।

বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মো. লোকমান হোনে ডাকুয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে প্রার্থী হবার পূর্বে বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতিসহ টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালে বরিশাল বিভাগের উপজেলা পর্যায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ ও ২০১৪ সালে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে তিনি বিনাপ্রতিদ্বদ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। রানিং ওই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এই নির্বাচনে অংশ নিয়েছেন। জনগন সব-সময়ই তার পাশে আছে এবং থাকবে। সে জন্যই ৭ তারিখ ট্রাক মার্কার জয় হবে।

বাকেরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, শামসুল আলম চুন্নু একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সমাজ সেবক মানুষ। তার জনপ্রিয়তার জন্যই তিনি বারবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। জনগণের পাশাপশি অনেক নেতাও তার সাথে আছে।

এছাড়া আরো বক্তব্য রাখেন, আ. কুদ্দুস মন্টু, শওকত হোসেন, মজিবুর রহমান, আবুল হোসেন ও আনোয়ারুল হক ভূইয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ও ইউনিয়নের আ.লীগসহ অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ