1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আর কোন সুযোগ নেই সাদিক আব্দুল্লাহ’র। - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান রহমানের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের প্রচারণা। প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উজিরপুরের সাতলায় ময়না শিশু পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রচারণার ১ম দিনে মেহেন্দিগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া উজিরপুরের সাতলায় উঠান ও বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন গনতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল কিডস ক্যাম্পাসের বৃত্তি ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আড়াই যুগ পরে দাঁড়িপাল্লা পেয়ে হিজলা-মেহেন্দিগঞ্জে উচ্ছাস বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আর কোন সুযোগ নেই সাদিক আব্দুল্লাহ’র।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ দুই – দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও বঞ্চিত হওয়া বরিশাল জেলা আওয়ামী লীগ এর সভাপতি (মন্ত্রী) বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ র বড় ছেলে সাবেক বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলেও দৈত নাগরিকত্বের ফলে তার প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম কে পুনরায় দলীয় মনোনয়ন দিয়ে তার সততা দক্ষতার সাথে তার দায়িত্ব পালনের কথাটি স্বয়ং দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুষ্ঠিত বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় লক্ষ লক্ষ বরিশালবাসীর সামনে এবং দেশবাসীর কাছে নিজ মূখেই জনসভায় বক্তব্যে বলেন।তাছাড়া জাহিদ ফারুক শামীম কে পুনরায় নৌকা প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছে।

এদিকে, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২০ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চাওয়া হয়।

আগেরদিন ১৯ ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন
আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ।

তার আগে ১৮ ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের সাইফু র রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৫ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

অন্যদিকে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে আনা মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর প্রার্থিতা বহাল থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ