1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-২ আসনে আলোচনায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জ পাংশা গ্রামে বিএনপির দোয়া মোনাজাত, খাবার বিতরণ বরিশাল-২ আসনে বিএনপির প্রাথী বিজয়ী হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-২ আসনে আলোচনায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে আবারো ঘুরে ফিরে সবার সামনে এসেছে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম।  আবারো সবার কাছে আলোচনায় এসেছে বিশিষ্ঠ ব্যাবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম। কারণ হিসেবে এলাকাবাসী জানান, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন একজন শিল্পপতি। নির্বাচনী এলাকা থেকে তার নেওয়ার কিছু নেই। ইচ্ছে করলে সরকারী অর্থায়ন ছাড়াও নিজের অর্থায়নে এলাকার উন্নয়ন করতে পারবেন। এ কারনে তিনি সবার থেকে যোগ্য প্রার্থি বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ইতোপূর্বে উজিরপুর ও বানারীপাড়ার কচিকাচা ও কোমলমতি শিক্ষার্থিদের মাঝে ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থিদের মাঝে ১ কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করে নতুনন ইতিহাস গড়েছিলেন এ জন নন্দিত নেতা। শুধু শিক্ষা বৃত্তিই নয়, এসব শিক্ষা প্রতিষ্ঠানে চালু করছিলেন কোটি টাকা মুল্যের শিক্ষা উপকরন বিতরন কর্মসূচি। এ কারনে তিনি উজিরপুর ও বানারীপাড়ায় ব্যাপক প্রসংশিত হয়েছিলেন। সূত্র আরো জানায়, বরিশাল-২ উজিরপুর বানারীপাড়া সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হিসেবে গত কয়েক বছর ধরে নানান উন্নয়নমুলক কাজের পাশাপাশি সমাজ সেবা ও জনসেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। নির্বাচনী এলাকা উজিরপুর ও বানানরীপাড়ার মানুষের সুখ: দু:খে তাদের পাশে থাকার চেষ্ঠা করেছেন তিনি। বিশেষ করে গরীব মেহনতি মানুষের জন্য তার দ্বার উন্মুক্ত রেখেছেন অনেক আগ থেকেই। এছাড়া বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ-মন্দির মাদ্রাসায় তার অনুদান সবার মুখে মুখে। খেলাধুলা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আর্থিক অনুদানসহ নিজেকে জড়িয়ে রেখেছেন তাদের আপনজন হিসেবে । এছাড়া উজিরপুরে কৃষিভিত্তি উন্নয়নসহ নিজের ১৮ টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষকে চাকুরী দিয়ে প্রতিষ্ঠিত করেছেন ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল। শুধু শিক্ষা বৃত্তি-শিক্ষা উপকরন ও আর্থিক সহায্যই নয়, বরিশালের শেষ সীমান্ত শিবপুর-কোটালী পাড়া এলাকায় ৪শ একর জমির উপর নির্মিত মাছের ঘের ও ফলের বাগান সাধারন মানুষের জন্য অনেকটাই উন্মুক্ত রেখে নিজেকে দানবীর হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। এ মাছের ঘের থেকে যে কোন গরীব মানুষ তাদের প্রয়োজনে মাছ শিকার করতে পারছেন বলে জানান ওই এলাকার একাধিক মানুষ। শিবপুর এলাকার মো : করিম ফরাজি নামের এক বাসিন্দা বলেন, তিনি অনেক শিল্পপতি ও ব্যাবসায়ী দেখেছেন, কিন্ত‘ ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মতো এমন উদার মনের মানুষ দেখেন নি। যে কোন গরীব মানুষের কন্যা কিংবা ছেলের বিয়ের জন্য যে মাছের প্রয়োজন হয় তা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মাছের ঘের থেকে বিনা টাকায় পাওয়া যায়। এ এলাকার মাছের ঘের তৈরীর পর থেকেই এমন সুবিধা পাচেছন এখানকার মানুষ।
উজিরপুরের সাতলা ইউনিয়নের বাসিন্দা ও ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্র মো : শফিকুর রহমান বলেন, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন বিতরন করেছেন। এছাড়া তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান করে থাকেন। বরিশাল-২ আসনে তিনি প্রার্থি হলে মানুষ সত্যিই তাকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করবে। বেসরকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মৃনাল কান্তি বাড়ৈ ওরফে সবুজ বলেন, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন একজন ভালো মানুষ। তিনি এখানে এমপি প্রার্থী হলে সকল শ্রেনীর মানুষের সমর্থন পাবেন। এ আসনে তার মতোই একজন ভালো মানুষের দরকার যে সরকারী বরাদ্দের পাশাপাশি নিজের টাকাও খরচ করতে পারবেন। তিনি বলেন, আমরা সত্যিই অবহেলিত ও বঞ্চিত। আমাদের এখানে যারা এমপি হন তারা মানুষকে দিতে নয়, মানুষের কাছ থেকে নিতে আসেন। এটা আমাদের জন্য সত্যিই দূর্ভাগ্য। বানারীপাড়ার চাখার এলাকার বাসিন্দা মো: সাইফুল ইসলাম বলেন, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম যেভাবে মানুষের মন জয় করে নিচেছন তাতে অন্য কোন প্রার্থি তার ধারে কাছেও নেই। বরিশাল-২ আসনে তার মতোই একজন দানবীর এমপি দরকার। তাহলেই অবহেলিত এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
এ বিষয়ে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি এমপি হওয়ার জন্য নয়, বিবেকের তাড়নায় এসব কাজ করছেন। তিনি দেখেছেন, টাকার অভাবে অনেক শিক্ষার্থি বই খাতা কিনতে পারে না, এমনকি পড়ানের জন্য ভালো পোশাক কিনতে পারে না। এসব মেধাবী শিক্ষার্থিদের কথা বিবেচনা করেই তিনি শিক্ষা বৃত্তি চালু ও শিক্ষা উপকরন বিতরন করছেন। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাদি তাকে মনোনয়ন দেন তবে তিনি নির্বাচন করতে প্রস্তুত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ