1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন বাউফলের হাসীব আলম তালুকদার  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন বাউফলের হাসীব আলম তালুকদার 

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৬৩৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন বাউফল উপজেলার কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাসীব আলম তালুকদার। তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম,বীর উত্তম এর জ্যেষ্ঠ পুত্র এবং এভিআার বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান।

সোমবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এই উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এই উপ-কমিটির সদস্য সচিব।

হাসীব আলম তালুকদারের এ অর্জনে বাউফলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

হাসীব আলম তালুকদার বলেন, ” আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি যিনি আমাকে কেন্দ্রীয় উপ-কমিটিতে স্থান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আগামীর স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার হিসেবে স্মার্ট বাউফল বিনির্মাণ করাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। “

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ