1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইলিশ নিষেধাজ্ঞা অভিযানে সফল বরিশালের নেী পুলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইলিশ নিষেধাজ্ঞা অভিযানে সফল বরিশালের নেী পুলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ 0 বার সংবাদি দেখেছে

 

এস এল টি তুহিন ,বরিশাল : ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে (১২ অক্টোবর) মধ্য রাত থেকে ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের নিষেধাজ্ঞায় সরকারের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষে বরিশালের বিভিন্ন নদীতে সফলতার সাথে অভিযান করে কঠোর অবস্থানে রয়েছে নেী পুলিশ। এতে একদিকে যেমন নিষিদ্ধ জেলেরা আটক হচ্ছে অন্য দিকে রক্ষা পাচ্ছে জাতীয় মৎস্য সম্পদ ইলিশ ।

গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে সফলতার সাথে অভিযান করে নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ইলিশ মাছ শিকারের দায়ে নিষিদ্ধ জেলেদের ধরতে কঠোর অবস্থান নৌ-পুলিশ। আমাদের টিম প্রতিদিন কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গতকাল বৃহপতিবার (২৬ অক্টোবর) সর্বশেষ ৯৫ জন জেলেকে আটক করেছি ২৩ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে (প্রত্যেককে) ১ (এক) বছর করে কারাদন্ড, ৮ জনকে (প্রত্যেককে) ১৭ (সতের) দিন করে কারাদন্ড ও ৩ জনকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২ হাজার ১শত ৬ কেজি ইলিশ মাছ জব্দ ও বিপুল পরিমাণ জালসহ ১২৭ টি নৌযান উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বেশ কিছু দিন আগে আমরা হিজলা উপজেলায় গোপন সংবাদের ভিক্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২শত মন ইলিশ মাছ জব্দ করেছি। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার সহ ৩৫ জন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

১২ অক্টোবর মধ্য রাত থেকে (২৬ অক্টোবর) পর্যন্ত নৌ পুলিশ বরিশাল অঞ্চল বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৪৪ জন জেলেকে আটক করে ১শত ৭৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হয় । ১ হাজার ১শত ১৭ টি নৌযান ও ২ হাজার ৬শত ৯০৬ কেজি ইলিশ মাছসহ বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে ।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, আমরা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছি । প্রতিদিন বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারে দায়ে জেলেদের আটক করে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ