1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রিভার সাইট রেষ্টুরেন্টে ভোক্তা অধিকারের জরিমানা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন বরিশালে মসজিদ কমিটির বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষা অফিসার , প্রজ্ঞাপন জারি উজিরপুরে তিন সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অসহায় প্রতিবন্ধী পরিবারের ন্যায়বিচারের আকুতি বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান হানি ট্রাপারার সাবিনা বেপরোয়া, টার্গেট সেনা সদস্য
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রিভার সাইট রেষ্টুরেন্টে ভোক্তা অধিকারের জরিমানা 

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পচা বাসী খাবার বিক্রির দ্বায়ে বরিশালের তালতলি ব্রীজ সংলগ্ন বিভার সাইট রেস্টুরেন্টকে সতর্কাতামূলক তিন হাজার টাকা জরিমানা করে বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।ভোক্তার অভিযোগে রিভার সাইট রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজ কার্যালয় শুনানীতে এই জরিমান করেন।

গত ২৮ সেপ্টেম্বর রাতে রিভার সাইট রেস্টুরেন্ট থাই সুপ আর চিকেন ফ্রাইয়ের নিম্ম মানের খাবারের পরিবেশনের অভিযোগ করে ক্রেতা। ১লা অক্টোবর ক্রেতা বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরাবর লিখিত অভিযোগ দ্বায়ের করে
তার পরিপেক্ষিতে ১২ অক্টোবর দুপুর ১২টার সময় বরিশাল জেলা ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানীতে এই জরিমানা করা হয় ।

ভুক্তভোগী অই ক্রেতা জানান, তারা চারজন মিলে গত ২৮ সেপ্টেম্বর রাতে রিভার সাইট রেস্টুরেন্ট থাই সুপ আর চিকেন ফ্রাইয়ের অর্ডার করে, খাওয়ার এক পর্যায়ে দেখে খাবারের ভিতর থাকা চিকেন থেকে দুর্গন্ধ আসছে আর চিকেন ফ্রাই বাসি গন্ধ ।সেখানে থাকা ওয়েটারকে খাবারের বিষয়ে অভিযোগ করলে জানান যে শেফ বলতে পারবে। সাথে সাথে রেষ্টুরেন্টের কর্নধার শেখর দাসকে মোবাইলে জানালে দেখতেছি বলে ফোন রেখে দেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, রিভার সাইট রেস্টুরেন্টের নামে অভিযোগের ভিত্তিতে তিন হাজার টাকা সতর্কতা মুলক জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ