1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন ঋষি সুনাক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন ঋষি সুনাক

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই সিগারেট বিক্রি নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করছেন সুনক। ব্রিটেনের সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে। গত বছর নিউজিল্যান্ডও সিগারেট-বিরোধী কিছু পদক্ষেপ নিয়েছিল। দেশটির সরকার বলেছিল ২০০৯ সালের ১ জানুয়ারির পরে যারা জন্মেছেন, তাদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না।

 

এবার ঋষি সুনাকও সেই পথে হাঁটছেন বলে ধারণা করছে সবাই।

ব্রিটেনে আগামী বছরে নির্বাচন হতে পারে। তার কথা মাথায় রেখেই জনমুখী বেশ কিছু প্রকল্প চালু করতে পারেন সুনাক।

ব্রিটেনের তরুণ প্রজন্ম যাতে সিগারেট কিনতে না পারে এজন্য ঋষি সুনাক এমন নিয়ম আনছেন।

বরং ই-সিগারেট ব্যবহারে নাগরিকদের উৎসাহ দিচ্ছে তার সরকার। বিনামূল্য ই-সিগারেট বিলিও করা হচ্ছে বলে জানা গেছে। তবে ই-সিগারেট সম্পূর্ণ নিরাপদ না হলেও সাধারণ সিগারেটের তুলনায় স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি কম।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তরে ব্রিটেন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ‘ধোঁয়ামুক্ত’ করে তোলা।

সেই লক্ষ্য পূরণের জন্য নাগরিকদের সিগারেট ছাড়তে নানা ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ