1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ডিএমপির নতুন কমিশনার হাবিব - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু উজিরপুরের ধামুরায় অগ্নিকাণ্ডে ৮ ক্ষতি গ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বাকেরগঞ্জে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। নিহত ১, আহত ১৪ উজিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উজিরপুরের ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি ধর্ষণ মামলার বাদীকে খুঁজে পাচ্ছে না পুলিশ, হয়রানির বিচার চেয়ে আসামির সংবাদ সম্মেলন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য মন্ত্রী ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ, প্রশাসনের কাছে বিচার চাইলেন দুই তরুণ-তরুণী চাঁদা না দেওয়ায় মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন ৬৭ বছরের বৃদ্ধ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ডিএমপির নতুন কমিশনার হাবিব

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। পুলিশের এই কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন। বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এরপর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন হাবিবুর রহমান। হাবিবুর রহমান ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রচলিত প্রথা ভাঙল পুলিশে। বিসিএস পুলিশের ১৫ ব্যাচের কর্মকর্তাদের ডিঙিয়ে বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার হিসেবে ঘোষণা করলো সরকার।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর, নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লীর শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক, কাজ করছেন দেশের কাবাডি নিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ